মুখ ও মুখোশ
তুমি জানোয়ার!
না! আমি জানোয়ার না,
জন্তুর মতো তো আমার চার পা নেই।
তবে আমাকে জানোয়ার বলো কেন?
তুমি জানোয়ার না!
তবে জানোয়ারদের চেয়ে কঠিন স্তরের ঘৃণিত প্রাণী।
জানোয়ারদের বিবেক বুদ্ধি অনুভুতি নেই।
তবুও তারা নিজেদের অবস্থান বুঝে বসবাস করে।
আর তুমি বিবেকবান হয়েও
ভিতরের অনুভুতি জাগাতে পারনা।
আমি কিভাবে বলবো তুমি জানোয়ার না!
বলতে হবে,তুমি
জানোয়ারদের থেকে উচ্চ স্তরের কোনো নিকৃষ্ট প্রাণী।
না না আমি মানুষ।
:না তুমি মানুষ হতে পারো না!
তুমি অত্যাচারী!
তুমি মানুষের ভিতর বসবাস করা মানুষের মুখোষধারি
একটা বিরল প্রজাতির শয়তান।
তুমি সমাজের বসবাসরত মানুষের অদৃশ্য মুখ আর মুখোশ!
আয়নার সামনে দাড়ালে তাদের জীবন্ত চেহারা উৎঘটন হয়।
আর তোমার টা হয় না।
যদি বিশ্বাস না হয় তবে তুমি
একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো তো…
মুখোশের আড়ালে আমিও মানুষ।
আমারও মুখ আছে, চোখ আছে, নাক আছে ,
বুদ্ধি সম্পন্ন একটা মাথা আছে, বিবেকসম্পন্ন একটা আত্মা আছে।
চোখ বন্ধ করে ভিতরের আত্নাকে উদ্দেশ্য করে বলো তো আমিও মানুষ আমারও মনুষত্ব আছে।



No comments: