Windows

ads

Header Ads

ad728

“ একজন শিক্ষকের আত্মকথা “

 “ একজন শিক্ষকের আত্মকথা “

শিক্ষকতা এমন একটি পেশা যে পেশাটিতে প্রায় সবাই অনিচ্ছাত্ত্বেই প্রবেশ করে । কারণ, স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে সবাই যখন বিশ্ববিদ্যালয়সহ নানা নামী দামি কলেজে পড়াশোনা করে তখন সবারই স্বপ্নগুলো থাকে আকাশ ছোঁয়া । থাকাটাই স্বাভাবিক । যাহোক , দৈবক্রমে তাকে শিক্ষক হতে হয় । কিন্তু এই পেশাটিতে এসে মানুষ নিজেকে আয়নার সামনে নতুন করে চিনতে শেখে । সে অকপটে বিশ্বাস করে নেয় আমি যা করতে পারি তা পৃথিবীতে অনেকেই বড় বড় পেশাতে থেকেও করতে পারে না ।
আমি একটি ছোট্ট শিশুকে বইয়ের মধ্যে লুকিয়ে থাকা অসীম রহস্যের সন্ধান দিয়ে থাকি । একজন তরুনকে চিরসবুজ করার যে দুর্নিবার প্রত্যয় তার সূচনা আমার হাত ধরেই হয়ে থাকে । প্রতিটি মানুষই যে সৃষ্টিকর্তা প্রদত্ত অসীম ক্ষমতা নিয়ে জন্মলাভ করে সে তথ্য একজন শিক্ষকের মুখ থেকেই উচ্চারিত হয় ।
আমি একজন ছাত্রকে শিক্ষা দিয়ে থাকি কিভাবে আপন মহিমায় উদ্ভাসিত হতে হয় । আমি একজন ছাত্রের মাঝে এই তাড়না দিয়ে থাকি কিভাবে আলোকিত মানুষ হতে হয় । আমি একটি ছোট্ট সোনামনিকে ক্রমে ক্রমে জ্ঞাণ পিপাসু করে বিদ্যার যে মহাসাগর আছে তার দিকে ধাবিত করে দিয়ে থাকি ।
আমি ছাত্র নামক টগবগে তরুণটির মধ্যে দেশ প্রেমের বীজ রোপন করে থাকি । আমি সেই ব্যক্তি যে একজন পিছিয়ে পড়া ছাত্রকে প্রবল উদ্দীপনা সৃষ্টি করে তাকে ক্লাসের সেরা করে তুলি ।
আমি সেইজন যে ছাত্রের অবুঝ নিষ্পাপ হৃদয় জয় করার আনন্দ অনুভব করে । আমিই সেই ব্যক্তি যে কিনা নেশায় আসক্ত সদ্য যৌবন প্রাপ্ত পথভ্রষ্ট যুবককে আমার কথার শাণিত তরবারি দ্বারা তাকে দেশ বরেণ্য ব্যক্তিতে পরিণত করে তুলতে পারি ।
হ্যাঁ , আমি একজন শিক্ষক । আমার স্বার্থকতা সেই দিন যেইদিন আমার ছাত্র নামক কলিগুলো পরিপূর্ণ ফুলে পরিনত হবে এবং তার সুবাস ছড়াবে বাগান থেকে বাগানে , আর আমি বেঁচে থাকব প্রতিটি পাপড়ির আড়ালে ।
ফারজানা নওরীন ,
সহঃ শিক্ষক ।

No comments:

“ একজন শিক্ষকের আত্মকথা “

  “ একজন শিক্ষকের আত্মকথা “ শিক্ষকতা এমন একটি পেশা যে পেশাটিতে প্রায় সবাই অনিচ্ছাত্ত্বেই প্রবেশ করে । কারণ, স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে সবাই ...

Post Bottom Ad

ads
Powered by Blogger.