কবির কবিতা
কবির কবিতা
-ওয়ালী উল্লাহ
সুন্দর এক কবিতা তুমি ,
আমি হলাম তার কবি ।
নিজ হাতে গড়েছি দেখ,
তোমার প্রতিচ্ছবি ।।
কলম ঘুরিয়ে বলেছি তোমায়,
মনের যত কথা ।
আলাপচারিতায় ভুলে যাই আমি,
হাজারো দুঃখ-ব্যাথা ।।
একটি একটি শব্দ এনে ,
মিলাই তোমার ছন্দ ।
তাতেও যদি ভুলতে পারি ,
জীবনের সব দ্বন্দ ।।
তোমায় লিখতে গিয়ে কতটা আঘাত,
পেয়েছি তা কি জানো ?
লিখেই গেছি , হইনিকো হতাশ ,
মানো কিংবা না মানো ।।
নির্ঘুম কত যামিনী গেছে,
তোমার কথা ভেবে।
সফলতা কোথায় তবে ?
যদি কবিতাই না হবে ।।
কোন্ ছন্দে লিখব তোমায়,
ভেবেছি বারংবার ।
ছন্দেই যে তোমার শোভা ,
এ যে মহা অলংকার ।।
ছন্দ তোমার কেটেছে আচড়,
আমার উদাস মনে ।
মনের গহীনে থাকবে নিত্য,
অতি সঙ্গোপনে ।।
অবশেষে লিখলাম আমি,
তোমার শেষ চরণ ।
এখন আমি শান্তি পাব ,
যদিও মোর হয় মরণ ।।
লোকে বলে , হে কবি ,
লিখলে তুমি এমন কবিতা ।
আমি বলি, শুধু কবিতা নয়,
এ তো সুখ-দুঃখেরি কথা ।।
ওয়ালী উল্লাহ
প্রভাষক, সরকার 'আজিজুল হক কলেজ, বগুড়া
- 24.01.2021


No comments: